২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনি ক্যাম্বেলটাউন বাংলা স্কুলে একুশের প্রস্তুতি

একুশে ফেব্রুয়ারি শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া সিডনির ক্যাম্বেলটাউন বাংলা স্কুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 09:54 AM

Updated : 19 Aug 2022, 01:34 PM

আগামী ২৫ ফেব্রুয়ারি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ স্লোগান নিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে বলে জানায় প্রতিষ্ঠানটি।

সিডনির ৮ বেনহাম রোড মিনটোতে স্থানীয় সময় সকাল দশটায় প্রভাতফেরীর পর সাড়ে দশটা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করার কর্মসূচি রয়েছে।

অনুষ্ঠানে শিক্ষার্থী-অভিভাবকসহ প্রবাসী বাংলাদেশিদের অংশ নিতে আহ্বান জানিয়েছে স্কুলটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!