২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কোকোর মৃত্যুবার্ষিকী পালন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে যুক্তরাষ্ট্রে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 03:02 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

স্থানীয় সময় রোববার রাতে এ উপলক্ষে দোয়া মাহফিলেr আয়োজন করে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ’।

এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট।

আয়োজক সংগঠনের সভাপতি শাহাদৎ হোসেন রাজু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে দেশ ও প্রবাসের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে নিস্তেজ করে দেওয়ার যেকোনো ষড়যন্ত্র মোকাবেলার জন্যে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও কোকো স্মৃতি সংসদের উপদেষ্টা অধ্যাপক দেলোয়ার হোসেন, বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, অন্যতম সহ-সভাপতি শরাফত হোসেন বাবু ও সোলায়মান ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কোষাধ্যক্ষ জসীম ভূইয়া ও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন।

উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, নিউ ইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান, বিএনপি নেতা সৈয়দা মাহমুদা শিরিন, সেলিম রেজা ও যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!