২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোমে বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ইতালির রোমে বাংলাদেশি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফাহিমা হোসেন, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 12:08 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

রোমের সুন্দরবন রেস্তোরাঁয় এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, ইতালি শাখা।

সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান নাজমুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিমুল আরিফ জামিলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মোবারক দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জাবেদ বেপারী শাহিন।

এ সময় উপস্থিত ছিলেন সহ সভাপতি বেলাল আহমেদ, নাসির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন শাহ, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম শরীফ, সদস্য আ. ওয়াদুদ, সাংস্কৃতিক সম্পাদক মো.কাশেম, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাকিম, আন্তর্জাতিক সম্পাদক মিজানুর রহমান, ধর্ম সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক বাবলু মোহাম্মদ ও সহ সাংগঠনিক সম্পাদক বাদল আহমদ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের জন্য সান্তনা পুরস্কার দেওয়া হয়। পরবর্তীতে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অংশগ্রহণকারীদের নাম ও আঁকা ছবি ঢাকার প্রধান কার্যালয়ে পাঠানো হবে বলে জানায় সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!