২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ফোবানা বৃত্তি-প্রদান কমিটি গঠিত

উত্তর আমেরিকার মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার লক্ষ্যে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে ফোবানা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, জর্জিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 11:57 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

এ কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ক্যানসাসের বাসিন্দা ফোবানার সাবেক চেয়ারম্যান রেহান রেজা।

স্থানীয় সময় রোববার ফোবানা কার্যনির্বাহী পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এসব তথ্য জানানো হয়।  

২০১৮ সালের জন্য গঠিত এ কমিটিতে বিভিন্ন রাজ্য থেকে নির্বাচিত ১২ সদস্যের অন্যান্য কো-চেয়ারপারসনরা হলেন- জর্জিয়ার ফারজানা উদ্দিন, আরিফ আহমেদ ও মাহবুবা সুলতানা লিপি, ফ্লোরিডার তামান্না আহমেদ, ওয়াশিংটনের রোকসানা পারভীন ও পারভীন পাটোয়ারী, ক্যালিফোর্নিয়ার সাফি আহমেদ, টেক্সাসের রফিক খান, নাহিদা আলী ও নাহিদা নাসের আহমেদ,  নিউ জার্সির গোলাম ফারুখ এবং নিউ ইয়র্কের আবীর আলমগীর।

ফোবানার এই ছাত্র বৃত্তি গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের আগামী ১৫ জুলাইয়ের মধ্যে তাদের শিক্ষাগত ডকুমেন্টসহ একাডেমিক নম্বর বা ট্রান্সক্রিপ্ট আবেদনপত্রসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যান অথবা নিকটবর্তী রাজ্যের কমিটির প্রতিনিধি কো-চেয়ারপারসনদের কাছে কিংবা ৩২তম সম্মেলনের আহ্বায়ক ৪০৪ ৫০৯ ০১০৯, ৭৭০ ৮৮২ ১২৯৩ অথবা সদস্য সচিবের ৭৭০ ৭২২ ৫৩৬৯ টেলিফোনে অথবা atlfobana@gmail.com ই-মেইলে পাঠাতে অনুরোধ করা হয়েছে।

বৃত্তিপ্রাপ্ত নির্বাচিত শিক্ষার্থীদেরকে আসন্ন ২৭-২৯ জুলাই তারিখে আটলান্টায় অনুষ্ঠিতব্য ৩২তম ফোবানা সম্মেলনের মূল মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে এই বৃত্তি দেওয়া হবে বলে জানিয়েছেন আহ্বায়ক জসিম উদ্দিন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!