২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কংগ্রেস প্রার্থী নীনার নির্বাচনী তহবিল গঠন অনুষ্ঠান

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া থেকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রার্থী নীনা আহমেদের নির্বাচনী তহবিল গঠনের অনুষ্ঠান করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 11:41 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউজার্সি রাজ্যের প্রিন্সটনের বাংলাদেশিরা পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়া সিটি এলাকা (কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট-পিএ-০১) থেকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রার্থী বাংলাদেশি নীনা আহমেদের নির্বাচনী তহবিল গঠনের অনুষ্ঠান করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন ব্যবসায়ী মিয়া হেলালি ও শামসুন হেলালি। সঞ্চালনায় ছিলেন বিজ্ঞানী নুরুন্নবী।

এ সময় নীনা আহমেদ বলেন, “ভাগ্য গড়ার দেশ আমেরিকার নীতি-নির্ধারণে কোনো বাংলাদেশি নেই। এই শুন্যতা পূরণ করতে চাই এবং কংগ্রেসে বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ানদের মুখপাত্র হিসেবে কাজ করতে চাই।”

অনুষ্ঠানে নীনা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা চাই আসছে মে মাসে প্রাইমারি নির্বাচনে জয়ী হবার জন্যে। এই আসনের বর্তমান কংগ্রেসম্যান রবার্ট ব্র্যার্ড দীর্ঘ উনিশ বছরে ফিলাডেলফিয়ায় সেই রকম কোনো উন্নয়ন করেননি। তার বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলা চলছে। সব মামলার তদন্ত হচ্ছে-এ অবস্থায় আমি সেই আসনটি ধরে রাখতে চাই।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!