২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি তথ্য মন্ত্রীর সাথে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার বৈঠক

সৌদি আরব ও বাংলাদেশের গণমাধ্যমের সম্পর্ক উন্নয়নে সৌদি তথ্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আওয়াদ সালেহ আল আওয়াদের সাথে ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীর এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 08:09 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

স্থানীয় সময় সোমবার দুপুরে রিয়াদে অবস্থিত কিং ফাহাদ কালচারাল সেন্টারে এ বৈঠক হয়।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে সৌদি প্রেস এজেন্সীর ওয়েব পোর্টালে অন্যান্য ভাষার পাশাপাশি বাংলা ভাষায়ও সংবাদ প্রচারের অনুরোধ জানালে সৌদি তথ্যমন্ত্রী ইতিবাচক সাড়া দেন।

এছাড়াও দুই দেশের সাংবাদিকদের পারষ্পরিক সম্পর্ক ও যোগাযোগ বৃদ্ধিতে দ্বিপক্ষীয় সফরের ওপর তিনি গুরুত্ব দেন।

এসময় ইকবাল সোবহান চৌধুরী বাংলাদেশের রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি ও সৌদি আরবের রাষ্ট্রীয় কেএসএ টিভির সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান বিনিময়ের জন্যও আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৌদি তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর উপদেষ্টা ফাহিম আল হামিদ এবং সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ, দূতাবাসের দ্বিতীয় প্রেস সচিব ফখরুল ইসলাম।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!