২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোনায়েম খান মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 01:47 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

স্থানীয় সময় সোমবার বিকালে কুয়ালালামপুরে আমপাং হাসতাপালে কিডনিজনিত সমস্যায় চিকিৎসাধীন অবস্থায় মোনায়েম খান মারা যান বলে জানান মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজা।

মৃত্যুকালে মোনায়েম খানের বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি টাঙ্গাইল জেলার দেলুয়ার উপজেলার এলাসিন সিংরাগী গ্রামের খানবাড়ির আলিয়ার খানের ছেলে। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে যান।
রেজাউল করিম রেজা জানান, মোনায়েম খান কিডনি রোগে ভুগছিলেন।গত চারদিন ধরে তিনি আমপাং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি গত তিন বছর ধরে সেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

মোনায়েম খানের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন মালয়েশিয়া আওয়ামী লীগ নেতা এম.রেজাউল করিম রেজা, অহীদুর রহমান অহীদ, রাশেদ বাদল, মাহতাব খন্দকার, কামাল চৌধুরী, আবদুল হামিদ জাকারিয়া, হাবিবুর রহমান, হাফিজুর রহমান ডাবলু, আবুল হোসেন, হুমায়ূন কবির ও আলমগীর হুসাইন।

এছাড়া আরও শোক বিবৃতি দেন আবদুল করিম, মিনহাজ উদ্দিন মিরান, সোহেল বিন রানা, আব্দুল বাতেন, হারুনুর রশীদ মিয়াজী, যুবলীগ মালয়েশিয়া শাখা, সেচ্ছাসেবক লীগ মালয়েশিয়া শাখা, শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সিনিয়র সহ সভাপতি শাহ আলম হাওলাদার ও ছাত্রলীগ মালয়েশিয়া শাখার গোলাম মোরশেদ।

এছাড়া শোক প্রকাশ করেন সাংবাদিক গৌতম রায়, এস এম রহমান পারভেজ, আমিনুল ইসলাম রতন, মোস্তফা ইমরান রাজু, রফিক আহমদ খান, কায়সার হামিদ হান্নান, মোহাম্মদ আবদুল কাদের,মোস্তাক রয়েল শান্ত, শামছুজ্জামান নাঈম, যুবনেতা সোহেল মুনসুর, আবু হানিফ, জহিরুল ইসলাম জহির ও সাবেক ছাত্রনেতা ওয়াসিম ওয়াজেদ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!