২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে এক বাংলাদেশি গুলিবিদ্ধ

ফ্রান্সে এক প্রবাসী বাংলাদেশির গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মদ আব্দুল মুহিব, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 01:17 PM

Updated : 11 Oct 2022, 12:04 PM

গুলিবিদ্ধ মুহাম্মদ জাবের আহমদের বাড়ি সিলেটের গোলাপগঞ্জে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ফ্রান্স প্রবাসীদের বেশ কয়েকটি পেইজে লেখা হয়েছে।

স্থানীয় সময় সোমবার প্যারিসের অদূরবর্তী সার্সেল গারে এ হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহির।

প্রবাসীদের ফেইসবুক পেইজ থেকে জানা যায়, সকালে নিজ কর্মস্থলে আফ্রিকান সন্ত্রাসীদের ছোড়া গুলিতে আহত হন জাবের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও অ্যাম্বুলেন্স এলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে স্থানীয় গনেশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা শেষে তাকে বিশ্রামের জন্য বাসায় থাকার পরামর্শ দিয়েছেন।

এ ঘটনায় প্যারিস বাংলা প্রেস ক্লাবের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। অল ইউরোপিয়ান প্রেস ক্লাবের পক্ষ থেকে এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিবাদ করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক আবু তাহির।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!