২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে ১২ রকমের দোকানে কাজ করতে পারবেন না প্রবাসীরা

সৌদি শ্রম মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট কিছু দোকানে প্রবাসীদের কাজের নিষেধাজ্ঞার ঘোষণায় দেশটিতে প্রবাসীদের শ্রমবাজার সঙ্কুচিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2018, 11:54 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

সৌদি গেজেট জানিয়েছে, সৌদিকরণের ধারাবাহিকতায় এই ১২ রকমের দোকানে কেবল সৌদি নাগরিকরাই কাজ করতে পারবেন।

এসবের মধ্যে রয়েছে- সব ধরনের পোশাক তৈরির কাপড়ের, আওয়ানি মঞ্জিলিয়া বা তৈজসপত্রাদির, গাড়ির পার্টসের দোকান, বৈদ্যুতিক যন্ত্রপাতি ও বিদ্যুৎ চালিত সামগ্রী, হাসপাতাল সামগ্রী, যন্ত্রপাতির এবং চকোলেট বা মিষ্টান্ন জাতীয় পণ্যের দোকান।

এছাড়া গাড়ির বিক্রয় কেন্দ্র, বাড়ি বা গৃহ নির্মাণ সামগ্রী, চশমা, ঘড়ি, কার্পেট ও পাপোশ জাতীয় পণ্য এবং  আসবাব বা ডেকোরেশনের দোকানেও প্রবাসীরা কাজ করতে পারবেন না।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!