২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াদে প্রবাসী পত্রিকা ‘প্রবাস বাংলা’ উদ্বোধন

সৌদি আরবের রিয়াদে প্রবাসী অনলাইন পত্রিকা ‘প্রবাস বাংলা’ উদ্বোধন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 12:20 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

স্থানীয় সময় রোববার রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হলঘরে দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে পত্রিকাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

তিনি বলেন, “সৌদি আরবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয় এমন সংবাদ প্রচার করতে প্রবাসী সাংবাদিকদের স্থানীয় মূলধারার গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত করতে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে।”

দূতাবাসের নবনিযুক্ত প্রেস উইংয়ের মাধ্যমে প্রবাসী সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন কার্ড দেওয়ার উদ্যোগের কথা জানান তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ‘প্রবাস বাংলা’র প্রকাশক রফিকুল হায়দার ভূইয়া।

আরও বক্তব্য দেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির, ওয়াহিদুল ইসলাম ও সাহিত্যিক শাহজাহান চঞ্চল।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!