২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে যুব ইউনিয়নের একুশে বইমেলা

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুব ইউনিয়ন ফ্রান্স শাখার উদ্যোগে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশে বইমেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বদরুজ্জামান জামান, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 12:00 PM

Updated : 08 Apr 2022, 05:49 PM

আগামী ১৮ ফেব্রুয়ারি প্যারিসের মেট্রো লিং প্যাসেজ ডুবেইলে দিনব্যাপী এ বইমেলা হবে বলে জানান মেলা উদযাপন কমিটির আহ্বায়ক তানভীর সরকার শাওন।

তিনি জানান, ‘শিক্ষা-সংস্কৃতি-ভাষার মর্যাদা রক্ষায় একুশের চেতনায় জেগে উঠো বিশ্ব তারুণ্য’ এ শ্লোগান নিয়ে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এবারের মেলা উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ ফ্রান্সের সভাপতি মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া।

যুব ইউনিয়ন ফ্রান্সের সভাপতি রমেন্দু কুমার চন্দ বলেন, “এবারের বইমেলা গত বছরের তুলনায় সুন্দর ও উপভোগ্য হবে। প্রচুর দর্শক সমাগম বিবেচনায় এবার মেলার পরিসর বাড়ানো হয়েছে।”

মেলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, একুশ উপলক্ষে প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা থাকবে বলে জানান তিনি।

আয়োজকরা জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চিত্রনাট্যকার ও প্রযোজক আমিরুল আরহাম, বিশেষ অতিথি থাকবেন ফরাসি লেখক ম্যাদাম লিসেল স্কিফ এবং কবি ও আবৃত্তিশিল্পী রবিশংকর মৈত্রী।

যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল ও সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ প্রধান বক্তা হিসেবে টেলিফোনে বক্তব্য দেবেন বলে জানা গেছে।

এছাড়া বক্তব্য দেবেন যুব ইউনিয়ন যুক্তরাজ্য শাখার সভাপতি ইফতেখারুল হক পপলু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!