২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কানাডার সাসকাটুনে প্রবাসীদের সরস্বতী পূজা

কানাডার সাসকাটুনে বসবাসরত বাংলাদেশি হিন্দু ধর্মাবলম্বীরা সরস্বতী পূজা পালন করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অমিত উকিল, কানাডার সাসকাটুন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 11:45 AM

Updated : 11 Oct 2022, 12:04 PM

শনিবার শহরটির শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে এ আয়োজন করে প্রবাসী সংগঠন ‘সার্বজনীন পূজা পরিষদ’।

সরস্বতী দেবীর অর্চনা ও পুষ্পাঞ্জলির পর শিশুদের দেওয়া হয় হাতেখড়ি। প্রসাদ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।

পারমিতা সেন, প্রিতম সেন, জয়দিপা দাস ও প্রমিতা দাসের উপস্থাপনায় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিলো গান, নাচ, কবিতা আবৃত্তি ও পিয়ানোয় সুর।

এতে অংশ নেন প্রিসা, শ্রীদুলা, মৃদুলা, অর্থী পোদ্দার, আনুশা, সায়রী, দেবি, দিপা, দেবদ্রিতা, প্রিশা, সৌভিক, নির্ঝর, ঐশি, শ্রিদুলা, মাধুরিমা, পূর্ণতা, দিপ, প্রিওন্তি ও পূজা বিশ্বাস।

আয়োজক সংগঠনের সভাপতি চঞ্চল রায় ও সাধারণ সম্পাদক চিত্ত রঞ্জন কর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!