২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ার নামিয়াংজুতে বিএনপির সম্মেলন

বিএনপির দক্ষিণ কোরিয়া নামিয়াংজু শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাজাহারুল হক পাপ্পু, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 04:14 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নামিয়াংজুর শালম হাউস মিলনায়তনে সংগঠনের আহ্বায়ক সম্রাট স্বপনের সভাপতিত্বে এ সম্মেলন সঞ্চালনা করেন জান্নাত সুমি।

সম্মেলনে নামিয়াংজু শাখা বিএনপির ৩১ সদস্যের কমিটি ঘোষণা করেন দক্ষিণ কোরিয়া বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল কবির হাসিব।

কমিটির নেতারা হলেন- সভাপতি সম্রাট স্বপন, জ্যেষ্ঠ সহ সভাপতি মুস্তাফা কামান, সাধারণ সম্পাদক কাওছার শেখ, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মামুন ঢালী।

এর আগে সম্মেলন উদ্বোধন ও এর প্রধান অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির সভাপতি এম জামান সজল, প্রধান বক্তা ছিলেন একই সংগঠনের সাধারণ সম্পাদক হাসিবুল কবির হাসিব।

বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ কোরিয়া বিএনপির জ্যেষ্ঠ সহ সভাপতি মনীর হোসাইন, সহ সভাপতি সম্রাট হাওলাদার রাজু, সাবেক ছাত্রনেতা কে এম আসাদুজ্জামান আসাদ ও জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক জামান সরকার নলেজ।

সম্মেলনে বক্তব্য দেন- দক্ষিণ কোরিয়া বিএনপির প্রচার সম্পাদক মোসারেফ হোসেন, নামিয়াংজু শাখা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাওছার শেখ ও মামুন ঢালী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!