লাল টুপি পরে আমিরাতে মহিউদ্দিন চৌধুরীকে স্মরণ
চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে প্রতিকী লাল টুপি পরে সভা করেছেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে দেশটির আজমান শহরে ‘এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ’ এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে এ সভা হয়।
কমিটির নেতারা হলেন- আহ্বায়ক মুহাম্মদ বাহাদুর, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন কাদের বাপ্পি, মুহাম্মদ সাইফুল ইসলাম, মোহাম্মদ রেজাউল করিম রিজু, নাসির উদ্দিন, মোহাম্মদ বোরহান উদ্দিন, নাঈম উদ্দিন মুন্না, সদস্য সচিব এস এম মহিউদ্দিন বেলাল রনি, সদস্য মোহাম্মদ তাজুল ইসলাম, শাহাদাত হোসেন সাদেক ও মোহাম্মদ মামুন।
আহ্বায়ক কমিটি আগামী নব্বইদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সভায় জানানো হয়।
স্মরণসভায় অংশ নেন সাইফুল ইসলাম, সালাউদ্দিন কাদের বাপ্পি, বোরহান উদ্দিন, মো. রেজাউল করিম রিজু, নাসির উদ্দিন, মো. নাঈমউদ্দিন মুন্না, তাজুল ইসলাম ও সাদেক মামুন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
