২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সুইজারল্যান্ড আ. লীগের শ্রদ্ধাঞ্জলি

নতুন কমিটি গঠন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সুইজারল্যান্ড আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2018, 02:25 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

শনিবার দুপুরে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে এসময় সংগঠনটির নতুন কমিটির সদস্য ও সাবেক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সাবেক সভাপতি হারুনুর রশীদ বেপারীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে ছিলেন- বর্তমান সভাপতি তাজুল ইসলাম, সাবেক সভাপতি  হারুন অর রশিদ বেপারী, সহ সভাপতি নুরুল্লাহ চৌধুরী, সহ সভাপতি জাহানারা বাশার, সহ সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক শ্যামল খান, কার্যকরী সদস্য রেহানা পারভীন ও হিয়া বেপারী।

ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিবি ফাউন্ডেশনের চেয়ারম্যান বাহাদুর বেপারী ও বিবি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান তপন এসময় উপস্থিত ছিলেন।

শ্রদ্ধাঞ্জলি দেওয়ার পর নেতা-কর্মীরা বঙ্গবন্ধু জাদুঘরের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গিকার জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!