আবুধাবিতে বঙ্গবন্ধু পরিষদের সভা
সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সময় রাতে আবুধাবির জাফরি হোটেলে আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাছির তালুকদার।
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জসিম উদ্দিন শাহ, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোহাম্মদ সেলিম ও যুবলীগ কেন্দ্রীয় কমিটির উপ অর্থবিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী বাবরের আবুধাবি আগমন উপলক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, শেখ রুহুল আমিন, কামরুল হাসান জুয়েল, আইয়ুব খান, সজল চৌধুরী, মশিউর রহমান সবুজ, আবদুল কাইয়ুমসহ বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, যুবলীগ ও মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
