কাতারে প্রবাসী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন
কাতারে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে ঢাকা থেকে প্রকাশিত প্রবাসীদের পাক্ষিক ম্যাগাজিন ‘প্রবাস মেলা’র তৃতীয় বর্ষপূর্তি পালন করা হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে কাতারের আল শামাল সিটির সন্দ্বীপ রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে প্রবাসীদের সংগঠন ‘কাতার সাংবাদিক সমিতি’।
আয়োজক সংগঠনের উপদেষ্টা মানিক হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সমিতির সভাপতি ই এম আকাশ।
প্রধান অতিথি ছিলেন কাতার কমিউনিটির জ্যেষ্ঠ নেতা ওমর ফারুক চৌধুরী। শুরুতে কোরআন থেকে পাঠ করেন আব্দুর রহমান রুহি।
বক্তারা বলেন, পাক্ষিক ম্যাগাজিন ‘প্রবাস মেলা’ একটি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ পত্রিকা। এটি প্রবাসীদের সুখ-দুঃখ নিয়ে কাজ করে।
প্রবাসীদের নিয়ে আরও বেশি কাজ করতে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে আহ্বান জানান বক্তারা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
