২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় প্রবাসীদের সঙ্গে গণশুনানি ও মতবিনিময় সভা

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট এর উদ্যোগে প্রবাসীদের সঙ্গে গণশুনানি ও মতবিনিময় সভা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 10:36 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

স্থানীয় সময় বুধবার বিকালে দেশটির বাণিজ্যিক রাজধানী জেদ্দার কনস্যুলেট কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

দূতাবাস ও কনস্যুলেট মিশনের সেবা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে পৌঁছানোর উদ্দেশ্যে এই গণশুনানি হয়।

এতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুসারে প্রবাসীদের সরাসরি সেবা দেওয়ার কথা বলা হয়। সৌদি আরবে নিযুক্ত কনস্যুলেট জেনারেল এফ এম বোরহান উদ্দিন প্রবাসীদের বৈধ পথে অর্জিত অর্থ দেশে পাঠাতে আহ্বান  জানান।

প্রবাসীরা ছাড়াও এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও মিডিয়া প্রতিনিধিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!