২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগে সৌদি প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের জেদ্দায় হৃদরোগে আক্রান্ত হয়ে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2018, 10:28 PM

Updated : 08 Apr 2022, 05:48 PM

মৃত মো. আব্দুল আজিজ (৬৫) নামে কুমিল্লা জেলার তিতাস উপজেলার বড় কাউলিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

স্থানীয় সময় বুধবার রাতে জেদ্দার হাই আল সামির নামক এলাকায় নিজ কক্ষেই আব্দুল আজিজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয় বলে তার মেয়ের জামাই মো. রাশেদ জানিয়েছেন।

তিনি বলেন, “রাতে ৮টার দিকে ডিউটি শেষ করে নিজ কক্ষেই ঘুমিয়ে ছিলেন । রাত ১০ টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত স্থানীয় হাসপাতালে নেয়া হলে সাড়ে ১১টার দিকে মারা যান । আজিজ ১৯ বছর আগে সৌদি আরব আসেন ।দীর্ঘদিন আল হকার কোম্পানির ড্রাইভার হিসেবে কাজ করতেন।”

রাশেদ আরও জানান, ১৯৭১ সালে কুমিল্লা তিতাস উপজেলা থেকে আজিজ মুক্তিযুদ্ধে অংশ নেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি দীর্ঘদিন সেনাবাহিনীতে কাজ করেন।২০০০ সালে অবসর নিয়ে সৌদি আরব আসেন।

তার লাশ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!