যুক্তরাষ্ট্রে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি’র সভা
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি’র সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে আটলান্টিক সিটিতে সংগঠনটির কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণের প্রেক্ষিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সেলিম সুলতান ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শহীদ খান।
সভায় বক্তব্য দেন সাব্বির হোসেন ভূঁইয়া, সৈয়দ মো.কাউসার, কাঞ্চন বল, শেখ সেলিম, আবদুর রব, আজিজুল ইসলাম ফেরদৌস, গোলাম হাফিজ, জয়ন্ত সিংহ, শফিকুল আলম জিন্নাহ, ফরহাদ সিদ্দিক, বিপ্লব দাশ, বিপ্লব দেব, সুব্রত চৌধুরী, অভিজিত চৌধুরী লিটন ও জয়শ্রী দে।
সভায় বিগত কমিটির সফলতা-ব্যর্থতা মূল্যায়ন ও তা থেকে শিক্ষা নিয়ে আগামীতে নতুন কমিটি কীভাবে তাদের কর্মপন্থা নির্ধারণ করবে- এ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আটলান্টিক কাউনটির কার্যকরী পরিষদের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় নতুন কার্যকরী পরিষদ গঠনের জন্য সংগঠনের ট্রাস্টি বোর্ডের কাছে নতুন কমিটি গঠনের দায়িত্ব দেওয়া হয়। ট্রাস্টি বোর্ড আগামী ৬০ দিনের মধ্যে সংগঠনের নতুন কার্যকরী পরিষদ গঠন করবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
