সৌদি আরবে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে সৌদি আরবের রিয়াদ পূর্বাঞ্চল বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় সময় মঙ্গলবার রাতে রিয়াদের একটি হোটেলে এ উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করে সংগঠনটি।
এতে সভাপতিত্ব করেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির সভাপতি অধ্যাপক আকম রফিকুল ইসলাম ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির বিশেষ সম্পাদক আবদুল হাকিম, প্রথম সহ সভাপতি শেখ রুহুল আমিন বাবুল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, জাতীয়তাবাদী যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির দপ্তর সম্পাদক ইশতিয়াক হোসেন তারেক, প্রবাসী বৃহত্তর চট্টগ্রাম বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাকের, উপদেষ্টা তালুকদার হারুনুর রশিদ, মোহাম্মদ সেলিম, পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম বিলাস।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তারেক মুক্তি আন্তর্জাতিক পরিষদের প্রচার সমপাদক জি এম রাজ্জাক, সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রচার সম্পাদক আইয়ুব আলী, অন্যতম প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, প্রবাসী চট্টগ্রাম বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম মিঠুন, প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়েদুল হক।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
