২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে আগমনী অস্ট্রেলিয়ার সরস্বতী পূজা

অস্ট্রেলিয়ার সিডনিতে সরস্বতী পূজা পালন করেছে প্রবাসী সংগঠন ‘আগমনী অস্ট্রেলিয়া’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 04:24 PM

Updated : 19 Aug 2022, 01:28 PM

সোমবার সিডনির গ্লেনফিল্ড কমিউনিটি হলে এ উৎসব পালন করা হয়।

এতে প্রতিমা স্থাপনের পর শুরু হয় পূজা, আরতি ও পুষ্পাঞ্জলি দেওয়া। তারপর শুরু হয় শিশুদের হাতেখড়ি।

এরপর উপস্থিত সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশুরা তাদের নাচ, গান ও গিটার বাজানো পরিবেশন করে।

পূজা উৎসবে গ্লেনফিল্ড ও তার আশপাশের এলাকার বাংলা ভাষাভাষি সব ধর্মের মানুষ এসে যোগ দিলে পূজামণ্ডপ একটি সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয় বলে আয়োজকরা জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!