২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে কংগ্রেস প্রার্থী নীনার সমর্থনে সভা

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস প্রার্থী বাংলাদেশি নীনা আহমেদের প্রথম নির্বাচনি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2018, 12:29 PM

Updated : 11 Oct 2022, 12:02 PM

স্থানীয় সময় রোববার পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ফিলাডেলফিয়ার আপার ডারবিতে (পিএ-১ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট) থেকে ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস প্রার্থী হতে আগ্রহী নীনা আহমেদের এ নির্বাচনি সভা হয়।

নীনার নির্বাচন পরিচালনা কমিটির সমন্নয়কারী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ডেলাওয়্যারভ্যালির সাবেক পেসিডেন্ট ইব্রুল চৌধুরীর আহব্বানে কম্যুনিটির কয়েকটি সংগঠনের নেতারা এ সভায় অংশ নেন।

স্থানীয় সময় রোববার অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন মেলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান। সঞ্চালনার দায়িত্ব নেন আপার ডারবির প্রথম বাংলাদেশি কাউন্সিলম্যান শেখ সিদ্দীক। ডেমোক্র্যাটিক পার্টির প্রাইমারি অনুষ্ঠিত হবে আসছে মে মাসে।

কাউন্সিলম্যান শেখ সিদ্দীক বলেন, “সবাইকে আমেরিকার মূল রাজনীতির সাথে যুক্ত এবং একত্রিত হয়ে নীনাকে ফিলাডেলফিয়ার প্রথম বাংলাদেশি কংগ্রেসওম্যান হিসেবে নির্বাচিত করতে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সকলকে স্মরণ রাখতে হবে যে, এটি ব্যক্তি নীনার নির্বাচন নয়, আমাদের নিজেদের নির্বাচন। নীনা জয়ী হলেই আমরা জয়ী হবো।”

মেলবোর্ন বরোর কাউন্সিলম্যান মনসুর আলি মিঠু তার নির্বাচনি পরিকল্পনা ব্যক্ত করেন ও তিনিও সবাইকে নীনার পক্ষে এক হয়ে কাজ করার আহ্বান জানান। মেলবোর্ন বুরোর ট্যাক্স কালেক্টর মঈন চৌধুরীও সবাইকে আসন্ন প্রাইমারিতে নীনাকে নির্বাচিত করতে অনুরোধ জানান। 

এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ কম্যুনিটি অব পেনসিলভেনিয়ার সভাপতি মোহাম্মদ হারেস, এই সংগঠনের প্রতিনিধি আলতামাস বাবুল, নর্থ-ইস্ট ফিলাডেলফিয়া বিয়ানিবাজার সমিতির প্রতিনিধি আলিম উদ্দীন, কম্যুনিটি নেতা সাখাওয়াত হোসেন, দেলাওয়ার হোসেন্, রফিকুল ভুঁইয়া ও মতিউর রহমান।

অনুষ্ঠানে নীনার উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজে ব্যস্ত থাকায় টেলি-কনফারেন্সে সবাইকে ধন্যবাদ জানান।

ইব্রুল চৌধুরী তার বক্তব্যে বলেন, “আজ  আমাদের সময়-সুযোগ এসেছে সব প্রবাসী বাংলাদেশিদের দল-মতের উর্ধ্বে উঠে নীনাকে জয়ী করার মধ্য দিয়ে এই মার্কিন মুল্লুকের মূলধারায় নিজেদের অবস্থানকে সংহত করার। আমাদের বাংলাদেশি কম্যুনিটিতে অনেক সমস্যা রয়েছে যার সমাধান করতে সংসদে আমাদের একজন প্রতিনিধি থাকা জরুরী।”

ইব্রুল বলেন, “আমরা মনে করি নীনা একজন অভিজ্ঞ রাজনীতিক, অতীতেও তিনি তার যোগ্যতায় ওবামা প্রশাসনে স্থান করে নিয়েছিলেন। ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র নিযুক্ত হয়েছিলেন। অতীতে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিলের প্রতিবাদে আমেরিকা সরকারের কাছে বলিষ্ঠ পদক্ষেপ রেখেছেন। এছড়াও ফিলাডেলফিয়ায় প্রধান সড়কে বাংলাদেশের পতাকা উত্তোলনের জন্য অনেক সাহায্য করেছেন এবং তার প্রশাসনে বাংলাদেশিদের কাজের সুযোগ দানে অনেক সহায়তা করেছেন।”

অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন মুরাদ হোসেন, হেলাল উদ্দীন, এনামুল হক, জামাল উদ্দীন, নুরদ্দীন নাহিদ, ইউনুস মিয়া, আবুল কাশেম, ইকবাল বাহার, আব্দুল্লাহ আল আমিন, সহিদুল ইসলাম, লেন্সডেল থেকে হেলাল উদ্দীন ভূঁইয়া, মফিজুল ইসলাম ও হ্যাটফিল্ড থেকে-মোহাম্মদ হক।

নীনার নির্বাচনী কাজে অংশ নিতে আগ্রহীদের এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে: ইব্রুল চৌধুরী-২৬৭-২৫৫-৫৬০৫, শেখ সিদ্দীক-২১৫-৬৫১-১৯২৩ ও মফিজুল ইসলাম-২১৫-৬৯২-২২৮৫।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!