মালয়েশিয়ার ওয়েসিস কলেজ সমাবর্তনে ৩ বাংলাদেশি
মালয়েশিয়ায় ওয়েসিস কলেজের তৃতীয় সমাবর্তনে বিভিন্ন দেশের ৪৪ জন শিক্ষার্থীর সঙ্গে অংশ নিয়ে সম্মাননা পেয়েছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী।
এরা হলেন নোয়াখালীর শাকিল নুর, সিলেট জকিগঞ্জের আখলাক আহমদ আরিফ ও টঙ্গী গাজীপুরের ইউসুফ হোসেইন।
সমাবর্তনে অতিথি ছিলেন ওয়েসিস কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এনজি টেক ফং।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউকেএম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমিরেটাস অধ্যাপক মো. সালেহ বিন মোহাম্মদ ইয়াসিন, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওসমান আব্দুল্লাহ, ইয়াহিয়া ইব্রাহিম ও ওয়েসিস কলেজের অধ্যক্ষ ওলিভিয়াসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
