২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত

বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 11:39 AM

Updated : 11 Oct 2022, 12:02 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে মেজবান পার্টি হলে এ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি ছিলেন গিয়াস আহমেদ।

সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতা ওমর ফারুক।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, “একদলীয় নির্বাচনের ষড়যন্ত্র জিয়ার সৈনিকেরা বুকের রক্ত দিতে প্রতিহত করবে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সময়ের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক তারেক রহমানকে নির্বাচনে অযোগ্য ঘোষণার যে কোনো ষড়যন্ত্র প্রবাস থেকে প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন, যুক্তরাষ্ট্র বিএনপির নেতা ফারুক হোসেন মজুমদার, যুদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ, যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহের, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, আরাফাত রহমান কোকো স্মৃতি পরিষদের সভাপতি শাহাদৎ হোসেন রাজু, বিএনপি নেতা মার্শাল মুরাদ, মাকসুদ চৌধুরী, নূরল আমিন পলাশ, হেলালউদ্দিন ও খলকুর রহমান।

যুক্তরাষ্ট্র বিএনপির কমিটি না হওয়া পর্যন্ত সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান জাতীয়তাবাদী ফোরামের নেতারা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!