যুক্তরাষ্ট্রে লস এঞ্জেলেস প্রেসক্লাবের নির্বাচন
যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস সিটিতে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘লিটল বাংলাদেশ প্রেসক্লাব’-এর নির্বাচন সম্পন্ন হয়েছে।
স্থানীয় সময় রোববার বিকালে লস এঞ্জেলেস সিটিতে ‘আপন বাজার’ মিলনায়তনে প্রেসক্লাব নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে কাজী মশহুরুল হুদা ৭ ভোট ও প্রতিদ্বন্দ্বী জাহান হাসান পান ৫ ভোট। সাধারণ সম্পাদক পদে লস্কর আল মামুন ৮ ভোট এবং প্রতিদ্বন্দ্বী আব্দুস সামাদ পান ৪ ভোট।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার মোবারক হুসাইন এবং তাকে সহায়তা করেন কমিশনার বদরুজ্জামান খান ও সাজেদ চৌধুরী ম্যাকলিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
