২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি সিনেট নির্বাচন: বিজয়ীদের অভিনন্দন যুক্তরাষ্ট্র প্রবাসীদের

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2018, 11:09 AM

Updated : 19 Aug 2022, 01:28 PM

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে  ‘গণতান্ত্রিক ঐক্য পরিষদ’ বিজয়ী হওয়ায় নির্বাচিত সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

এই প্যানেলের অন্যতম প্রার্থী এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান নিজাম চৌধুরী হচ্ছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম-সম্পাদক।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিনহাজ শরিফ রাসেল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মো.ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সভাপতি আ. কাদের মিয়া ও সেক্রেটারি এটিএম মাসুদ পৃথক পৃথক বিবৃতিতে বিজয়ী নিজাম চৌধুরীসহ সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

নিউ ইয়র্কের প্রবাসী ও রাজনীতিক নিজাম চৌধুরীর বিজয়ে উল্লাস প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছেন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’-এর সভাপতি লাবলু আনসার ও সেক্রেটারি শহিদুল ইসলাম। বিবৃতিতে বিজয়ী প্যানেলের অন্যদের প্রতিও অভিনন্দন জানানো হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!