২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে সরস্বতী পূজা অনুষ্ঠিত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নানা আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2018, 11:06 AM

Updated : 11 Oct 2022, 12:02 PM

স্থানীয় সময় রোববার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ওঁম শক্তি মন্দির, উডসাইডের দিব্যধাম সেবাশ্রম মন্দির, সত্যনারায়ন মন্দির, ব্রঙ্কসের ওলমস্টেড এভিনিউতে বাংলাদেশি পূজা মন্দির, জ্যামাইকায় বাংলাদেশ বেদান্ত সোসাইটি, মহামায়া মন্দির, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ প্রায় ১৫টি পূজা অনুষ্ঠিত হয়।

বাণী অর্চনা, অঞ্জলি, শিশুদের হাতেখড়ি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয় পূজা উপলক্ষে।

ওঁম শক্তি মন্দিরের পূজারী প্রবাস চক্তবর্তী বলেন, “সরস্বতী বৈদিক দেবী হলেও সরস্বতী পূজার বর্তমান রূপটি আধুনিককালে প্রচলিত হয়েছে। পঞ্চমীর শুভলগ্নে দেবীকে আবাহনের মধ্য দিয়ে শুরু হয় সরস্বতী পূজার আনুষ্ঠানিকতা। সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা তাদের মনের সকল অন্ধকার, অজ্ঞতা দূর করার জন্য বিদ্যা দেবীর কাছে প্রার্থনা করেন সুশিক্ষায় শিক্ষিত হওয়া তথা মানবিক হওয়ার জন্য।”

পরে বাণী অর্চনা, শঙ্খ ধ্বনি, ভক্তি সংগীত ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!