সিডনিতে স্বাধীনতা মেলা উপলক্ষে মতবিনিময়
আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ায় আয়োজিত মেলার প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার সিডনির বনফুল রেস্তোরাঁয় ‘জিয়া ফোরাম অস্ট্রেলিয়া’ তাদের মেলার প্রস্তুতি নিয়ে এ মতবিনিময় সভা করে। সভায় তারা তাদের উদ্দেশ্য, সম্ভাব্য তারিখ, স্থান, সময়সহ অন্যান্য বিষয় উপস্থাপন করে।
মত বিনিময় সভায় আয়োজকদের পক্ষে অংশ নেন মেলা কমিটির আহ্বায়ক আরিফুল হক, শিক্ষাবিদ হুমায়ের চৌধুরী রানা, জাকির আলম লেনিন, মিতা কাদরী, মোহাম্মদ ফরিদ মিয়া, হাফিজুর রহমান, টিআই ই নিনাদ, রাকিবুল আলম মিয়া অপু, হাজী মোহাম্মদ ইউসুফ আলী, সজীব আহমেদ ও আরিফুল ইসলাম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস অ্যান্ড মিডিয়া কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, নাইম আব্দুল্লাহ ও মিজানুর রহমান সুমন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
