২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দালাল থেকে সাবধান করলো মালয়েশিয়ায় বাংলাদেশ মিশন

মালয়েশিয়ায় অবৈধ বিদেশি শ্রমিকদের নিবন্ধনের আর সুযোগ নেই জানিয়ে, সেখানে অবস্থানরত বাংলাদেশিদের ‘দালাল থেকে সাবধান’ করেছে বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2018, 06:12 PM

Updated : 11 Oct 2022, 12:01 PM

হাই কমিশনের ফেইসবুক পেইজে বুধবার এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।

হাই কমিশনের শ্রম কাউন্সেলর মো. সায়েদুল ইসলাম বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদেশি শ্রমিক বৈধকরণ প্রক্রিয়ায় যুক্ত তিন প্রতিষ্ঠান মাইইজি, ইমান ও বুক্তিমেগার মাধ্যমে অবৈধদের বৈধ হবার জন্য নিবন্ধনের সুযোগ শেষ হয়েছে গত ৩১ ডিসেম্বর। ২০১৮ সালে নতুন করে আর নিবন্ধন হবে না।

দালালরা সাধারণ শ্রমিকদের বলবে, এখনো নিবন্ধন করা যাবে। কিন্তু বাস্তবে এখন নিবন্ধন করার কোনো সুযোগ নেই।

Image
হাই কমিশনের ফেইসবুক পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তি

হাই কমিশনের ফেইসবুক পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তি

Image
হাই কমিশনের ফেইসবুক পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তি

হাই কমিশনের ফেইসবুক পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তি

মালয়েশিয়ায় এ বৈধকরণ প্রক্রিয়ায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশি নিবন্ধিত হয়েছেন জানিয়ে সায়েদুল ইসলাম বলেন, যারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধিত হয়েছেন তাদের ভিসা দেওয়ার কার্যক্রম চলবে ৩০ জুন পর্যন্ত।

তিনি বলেন, “গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রথমবারের মতো মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক বাংলাদেশ হাই কমিশনে আসেন। তখন বৈঠকে আমরা নিবন্ধনের সময় বাড়ানোর অনুরোধ জানালে মহাপরিচালক যারা ৩১ ডিসেম্বরের মধ্যে নিবন্ধন করেছেন কেবল তাদের বৈধকরণ প্রক্রিয়া শেষ করার জন্য ছয় মাসের সময় বাড়িয়েছেন।”

বাংলাদেশের জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। বর্তমানে প্রায় ছয় লাখ বাংলাদেশি সেখানে বিভিন্ন পেশায় কাজ করছেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!