আটলান্টায় প্রবাসীদের পিঠা উৎসব
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে প্রবাসীদের ‘পিঠা উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার আটলান্টার বার্কমার হাই স্কুল মিলনায়তনে এ আয়োজন করে ‘বাংলাদেশ ফাউন্ডেশন অব জর্জিয়া’।
আয়োজক সংগঠনের সভাপতি মুহাম্মদ আলী মানিকের শুভেচ্ছা বক্তব্য দিয়ে মেলা শুরু হয়।
মেলার ভিন্ন স্টলে সাজানো পিঠাগুলোর মধ্যে ছিল- তেলের পিঠা, দুধ চিতই, পাটি সাপটা, দুধ খেজুর, সূর্যমুখী, ডালপাতা, ছাচের পিঠা, ফুল ঝুড়ি, ডিমের পিঠা, মাছ পিঠা, মেরা পিঠা, পুলি পিঠা ও পাকন পিঠা।
এছাড়া মেলা প্রাঙ্গনে স্বদেশের শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, চুড়ি, গহনাসহ গুড়ের চা-বিস্কিট ও ঝাল-মুড়ির আয়োজন ছিল।
এছাড়া এএইউএস মর্টগেজের মাহবুবুর রহমান ভূঁইয়া, ব্যবসায়ী আদনান সুমন ও হুমায়ুন কবির কাওসার এবং মনসুন মাসালা রেস্টুরেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র।
অনুষ্ঠানের আরও অংশ নেন- জিনিয়া রহমান, হাসান চৌধুরী সুহেল, সুহরাব আহমেদ, আহমেদ সুহেল, সজিব বিন সুফী, সাকিরা আলী বাচ্চি, খন্দকার আব্দুল হক, দেবযানী সাহা, অভিষেক শ্যাম, শফিকুল হামিদ কামাল, অজয় রায় ও মোহাম্মদ কামরুজ্জামান।
অনুষ্ঠান শেষে সংগঠনের সাধারণ সম্পাদক অসীম সাহা সবাইকে ধন্যবাদ জানান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
