২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সম্মেলন

ফ্রান্সে গোলাপগঞ্জ উপজেলা উন্নয়ন পরিষদের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2018, 11:21 AM

Updated : 11 Oct 2022, 12:01 PM

স্থানীয় সময় রোববার মেরি দ্য ওভারবিলিয়ের একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পরিষদের সভাপতি আব্দুল মালিক মানিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আজাদ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের আহ্বায়ক সালেহ আহমদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সভাপতি শাহনুর খান, টাওয়ার হেমলেটসের সাবেক স্পিকার খালিস উদ্দিন আহমদ, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতি ফ্রান্স সভাপতি মামুন মিয়া, ইপিবিএ ফ্রান্স সভাপতি ফারুক খান ও সুনাম উদ্দিন।

  অনুষ্ঠানে বক্তব্য দেন প্যারিস-বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, পরিষদের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, আব্দুল মোতালেব, মান্নান আজাদ, শুভ্রত ভট্রাচার্য শুভ, সেলিম ওয়াদা শেলু, ইসলাম উদ্দিন, আসলাম উদ্দিন, হেলাল আহমদ, ইসলাম উদ্দিন, আলী হোসেন, আবেদীন ও সালেহ আহমদ।

অনুষ্ঠানে নবগঠিত পর্ষদে সভাপতি আব্দুল মালিক মানিক, সাধারণ সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ আব্দুল হামিদ, সাংগঠনিক সম্পাদক হেলাল আহমদসহ ২০১৮-২০২০ সালের জন্য পরিষদের ৭১ সদস্য নির্বাহী পর্ষদকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শতাব্দী কর, আমির মোহাম্মদ ও পলাশ গাঙ্গুলি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!