২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে প্রবাসী শিশুদের গানের আসর

অস্ট্রেলিয়ার সিডনিতে প্রবাসী শিশুদের নিয়ে আয়োজিত হয়েছে গানের ঘরোয়া আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2018, 06:28 PM

Updated : 11 Oct 2022, 12:00 PM

স্থানীয় সময় শনিবার সিডনিতে এ আসর অনুষ্ঠিত হয় প্রবাসী ফেরদৌস খান ও মোনার বাসায়।

সিডনিতে গত ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে জানুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত স্কুল হলিডে চলছে। প্রতি বছর এ সময়ে অফিস-আদালতে ক্রিসমাস ও নতুন বছরের ছুটি ও একমাসজুড়ে স্কুল হলিডেতে দেশে যাওয়া, বিচ ক্যাম্পিং, হান্টিং কিংবা দূরে কোথায় বেড়াতে যাওয়া নিয়ে অন্যান্যদের পাশাপাশি প্রবাসী বাঙালিরাও ব্যস্ত থাকেন।

পাশাপাশি এ ছুটির দিনগুলোতে প্রবাসী কমিউনিটির কয়েকটি পরিবারের মধ্যে ছোট ছোট গ্রুপে দাওয়াত দেওয়া-নেওয়া চলে। এর পাশাপাশি চলে ছোট ছেলেমেয়েদের বাংলা সংস্কৃতির চর্চা।

বাবা-মায়ের উৎসাহে শিশুরা আবৃত্তি, গান ও নাচের প্রতিযোগিতায় অংশ নেয়। সবাইকে নিয়ে গল্প-গুজব, হৈ-হুল্লা আর গান বাজনায় কেটে যায় উৎসবের এ একটি মাস।

প্রবাসীরা জানান, সিডনিতে বাংলা ভাষার ব্যবহারে বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগের কমতি নেই। বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় গড়ে উঠেছে বাংলা স্কুল। কমিউনিটিতে শিশুরা বেড়ে উঠছে দেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐহিত্য নিয়ে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!