২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবুধাবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2018, 02:02 PM

Updated : 11 Oct 2022, 11:59 AM

স্থানীয় সময় বুধবার রাতে আবুধাবির স্যান্ড মেরিন হোটেলে এ সভার আয়োজন করে বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটি আবুধাবি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শওকত আকবরের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নাছির তালুকদার।

বিশেষ অতিথি ছিলেন বিজিএমই চট্টগ্রামের বিদ্যুৎ ও গ্যাস কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মুসা ও চট্টগ্রাম উত্তর জেলার সাবেক ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মিন্টু।

বক্তব্য দেন- আয়োজক সংগঠনের সহ সভাপতি জামশেদ আলম, আবদুস সামাদ, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, মাহবুব খোন্দকার, আইউব খান, সজল চৌধুরী, ফরহাদ হোসেন রানা, মোহাম্মদ হাসান ও এমদাদ হোসেন রানা।

বক্তারা বিভিন্ন দেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর হত্যাকারীদের ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!