যুক্তরাষ্ট্রে নিউ আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাবের কমিটি
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ডেমক্র্যাটদের সংগঠন ‘নিউ আমেরিকান ডেমক্র্যাটিক ক্লাব’ এর নতুন পরিচালনা পরিষদ ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সময় শনিবার রাতে নিউ ইয়র্কের কুইন্সে তাজমহল পার্টি সেন্টারে সংগঠনটির বার্ষিক সমাবেশ থেকে এ ঘোষণা দেন এর প্রেসিডেন্ট মোর্শেদ আলম।
আগামী দুই বছরের জন্য সংগঠনটির নতুন কর্মকর্তারা হলেন- প্রেসিডেন্ট মোর্শেদ আলম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মাফ মিসবাহ, পরিচালনা পর্ষদের চেয়ার রুবাইয়া রহমান, কো চেয়ার মনির হোসেন ও মনিকা রায়, রাজনীতিবিষয়ক পরিচালক ফখরুল ইসলাম দেলোয়ার, শ্রম পরিচালক কাজী মনীর, জনসংযোগ পরিচালক করিম চৌধুরী ও নারীবিষয়ক পরিচালক রোকেয়া আকতার।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমার অভিভাবকরাও অভিবাসী। তারা জ্যামাইকা থেকে এদেশে এসে আপনাদের মতোই কঠোর পরিশ্রম করেছেন। নবাগতদের দুঃখ-কষ্টের অভিজ্ঞতা আমার রয়েছে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান।
সমাবেশে কমিউনিটি সেবায় অবদানের জন্য নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদের মিয়া ও অ্যাটর্নি এলিজাবেথকে আয়োজক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।
পরে নাচ ও গান পরিবেশন করেন প্রবাসী শিল্পীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
