সৌদিতে আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
সৌদি আরবের রিয়াদে বাংলাদেশি টিভি চ্যানেল আরটিভি’র ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন প্রবাসীরা।
স্থানীয় সময় শুক্রবার রাতে রিয়াদের বাথায় ঢাকা মেডিকেল ক্লিনিকের হল রুমে আর টিভি ব্যুরো চিফ আবুল বশির ও সোহরাব হোসেন লিটনের পরিচালনায় এবং আইনজীবী সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সৌদি আরবে বসবাসকারী বাংলাদেশ কমিউনিটির সর্বস্তরের মানুষ অংশ নেয়।
প্রধান অতিথি হিসেবে ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- রাজনীতিবিদ মো. শাহ আলম, মো. রেজাউল করিম, এম এ জলিল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা মো. রেজাউল করিম, প্রবাসী ব্যবসায়ী মো. নুরুল ইসলাম, প্রবাসী ব্যবসায়ী মো. কাপ্তান হোসেন, কামরুজ্জামান কাজল, মাহমুদ আলী শাহ, শরিফ হোসেন খান, আবদুল্লাহ মামুন, মো. আবদুর রাজ্জাক, আফসার উদ্দিন বোরহান, আলমগীর হোসেন মাসুদ, মো. লোকমান হোসেন, নাজিম উদ্দিন, শওকত ওসমান, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম মাতবর, বাবুল দাস, ইয়াকুব আলী, শেখ জামাল, নজরুল ইসলাম প্রমুখ ।
পরে বিভিন্ন সংগঠন আর টিভির পরিবারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- সাংবাদিক মো. ওয়াহিদুল ইসলাম, আবু সাইদ, নাট্যকার মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সাংবাদিক হাবিবুর রহমান ভুঁইয়া, ডিবিসি টিভির প্রতিনিধি সাগর চৈীধুরী, এসএ টিভির প্রতিনিধি শাহ পরান মিঠু, সেলিম উদ্দিন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি মো. শফি উল্লাহসহ স্থানীয় নেতারা।
অনুষ্ঠানে আরটিভিকে সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় কুমিল্লা সোসাইটি, রিয়াদ বাংলাদেশ থিয়েটার, মানব কল্যাণ ফাউন্ডেশন, প্রবাসী ফেনী ফোরাম, প্রবাসী শাহরাস্তি ফোরামসহ সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
আরটিভি এর কল্যাণ কামনা করে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবদুস সালাম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
