২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

সিঙ্গাপুরে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ‘অ্যানুয়াল গেট টুগেদার ২০১৮’ আয়োজন করেছে ডিপ্লোমা মেরিন ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন বাংলাদেশ সিঙ্গাপুর (ডিএমইএবিএস)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এম ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2018, 06:14 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

স্থানীয় সময় শনিবার দেশটির সাইন্স সেন্টারে এ অনুষ্ঠানে শাহ মোহাম্মদ সাইদুর রহমানের উপস্থাপনায় শুভেচ্ছা বক্তব্য দেন আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ ওসমান হায়দার মাসুম।

প্রধান অতিথি ছিলেন সিঙ্গাপুরের বুটিক বাটক এলাকার সংসদ সদস্য মুরালি পিলানি।

বিশেষ অতিথি ছিলেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের জ্যেষ্ঠ সহ সভাপতি মোহাম্মদ জসীম উদ্দীন, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সুগম চাকমা, উপদেষ্টা পরিষদের সদস্য মুনছুর আহমেদ, আমিরুল ইসলাম সোহেল, রবিউল ইসলাম, মোহাম্মদ হোসেন, কাজী মোহাম্মদ আসাদুজ্জামান ও সফিক ইসলাম।

অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশি ও শিশু-কিশোররা নাচ ও গান পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!