যুক্তরাজ্যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনটির যুক্তরাজ্য শাখার নেতা-কর্মীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডনের একটি সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করেন তারা।
সভায় নেতারা বলেন, ছাত্রলীগের জন্ম আওয়ামী লীগের আগে। ছাত্রলীগের ঐতিহ্য, সংগ্রাম ও গৌরবের ইতিহাস আছে। এ ইতিহাসকে সামনে এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাজ্য ছাত্রলীগের নেতা-কর্মীদের ভূমিকা রাখতে হবে।
এতে আয়োজক সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- ভারপ্রাপ্ত সভাপতি জাকির আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক সজীব ভূঁইয়া, সহ সভাপতি সারোয়ার কবির, শহীদুল ইসলাম, জিয়াউর রহমান, শোয়েব আহমেদ, নুরুল আমিন, আবু মোহাম্মদ রায়হান শাকিল, আব্দুল হাফিজ কানু, আশিক জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত জয়, ফকরুল কামাল জুয়েল, শাহ ফয়েজ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান তুষার, মাহমুদুল হাসান সোহেল, জাহিদ দেওয়ান, রিজভী আহমেদ, দপ্তর সম্পাদক ড্যানিয়েল আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক আব্বাস তৌহিদ চমক, গ্রন্থনা ও প্রকাশনাবিষয়ক সম্পাদক শিহাব হোসাইন জেবিন, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক এপলুর রহমান, সহ সম্পাদক তোফায়েল আহমেদ, ফাত্তাহ হাসান সজীব, ইনাম আহমেদ খান সজিব ও নুরুদ্দিন ইসলাম।
আরও উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি বিদ্যুৎ বড়ুয়া, আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি বাবু, স্পেন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসাইন আতা, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমেদ, যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, লন্ডন মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ জুয়েল ও লন্ডন মহানগর যুবলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আনোয়ার খান।
লন্ডন মহানগর ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সভাপতি নাজমুল ইসলাম, সহ সভাপতি সুহেল খান, কাজী জাফর, সুমন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, সাইদুর রহমান সুহেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, মেহেদী হাসান সোহাগ, দপ্তর সম্পাদক জাকির হুসেন ও সদস্য রুম্মান আহমদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
