২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় মহিউদ্দিন চৌধুরী স্মরণে শোকসভা

চট্টগ্রামের সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরী স্মরণে শোকসভা করেছে মক্কা মহানগর যুবলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2018, 08:44 PM

Updated : 08 Apr 2022, 05:41 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে মক্কার একটি হোটেলে যুবলীগ জুম্মেজা শাখার সভাপতি কে এম আকতার হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন মক্কা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৈয়ব।

প্রধান অতিথি ছিলেন মক্কা মহানগর যুবলীগের সভাপতি সফিউল আলম মনির।

বিশেষ অতিথি ছিলেন মক্কা আওয়ামী পরিষদের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, মক্কা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন ও যুবলীগের সহ সভাপতি নুর মোহাম্মদ।

বক্তব্য দেন- মক্কা যুবলীগের সহ সভাপতি হাসান জসিম, সহ সাধারণ সম্পাদক আলী আনসার, সহ সাধারণ সম্পাদক মুজিব উল্লাহ মুজিব, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জাহেদুল ইসলাম, মোজাম্মেল হোসেন খোকন ও শফিকুর রহমান।

সভা শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!