ইতালিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছেন সংগঠনটির ইতালি শাখার নেতা-কর্মীরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির নাপলি শহরে দিবসটি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহিউদ্দিন হাওলাদার।
সভায় যুক্তরাজ্য থেকে টেলিফোনে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
আরও বক্তব্য দেন সংগঠনের সহ সভাপতি অনিক হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী নিসাত, যুগ্ম সাধারণ সম্পাদক আসিফ জামান, সাংগঠনিক সম্পাদক শাহীন শাহারিয়া, নাপলি মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক এসকান্দার আলী, ছাত্রলীগ নেতা আমির হোসেন, যুবলীগ নেতা বাদল মোড়ল, মিলানো ছাত্রলীগের আফজাল হোসেন, অলিউর রহমান, আনকোনা ছাত্রলীগের ইমরান হোসেন ও নাপলি ছাত্রলীগের নাঈম হাওলাদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউসার, বাবলু, আব্দুল্লাহ সামু, আব্দুল আহাদ, রফিক ফকির, রুবেল, সম্রাট, জাহিদ, ইমরান হাওলাদার, কাসেম, নাসির, মোহাম্মদ, হান্নান, সাইফুল, সিপন, আছাদ, মাহবুব, জাহিদ, সজল, ইমরান, সবুজ, সহিদুল, ফয়সাল, সাদিক, আব্দুল্লা, রাব্বি, সিপক, জসিম, ফারহাদ, উজ্জ্বল ও জাহাঙ্গীরসহ ইতালির বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
