রিয়াদে বাংলাদেশ বিমানের ৪৬ তম বর্ষপূর্তি
সৌদি আরবের রিয়াদে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৪৬ তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে রিয়াদের বিমান বাংলাদেশের আঞ্চলিক অফিসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন ও আলোচনা করেন রিয়াদে বাংলাদেশ দূতাবাস রাষ্ট্রদূত গোলাম মসিহ, দূতাবাসের ইকোনমি কাউন্সেলর আবুল হাসান, বিমানের জিএসএ মো. আল জুমা, বিমানের রিজিওনাল ম্যানেজার আমিনুল হক ভূইয়া, বিমানের স্টেশন ম্যানেজার রফিকুর রহমান, ফাইন্যান্স ম্যানেজার আনোয়ার হোসাইন, সৌদি আরব সাংবাদিক ফোরামের সভাপতি আবুল বশির ।
আলোচনা সভায় বিমান বাংলাদেশ এয়ার লাইন্সেস দীর্ঘ ৪৬ বছরের সাফল্যের বিভিন্ন দিক তুলে ধরে আগামীদিনে প্রবাসী বাংলাদেশিদের সেবায় নিয়োজিত থাকবে বলে আশা করেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
