কাতারে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু
কাতারে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিনদিন পর এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
নিহত বাংলাদেশি বেলায়েত হোসেন মিলন মুন্সি (৩৬) এর বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের পূর্ব মধুগ্রামে। তিনি জাহাঙ্গীর মুন্সীর ছেলে।
দোহা হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় বুধবার বিকাল ৩টায় আহত বেলায়েত মারা যান বলে কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানিয়েছেন।
রোববার রাজধানী দোহায় পেছন থেকে একটি কাতারি নাগরিক এর প্রাইভেটকার বেলায়েত চালিত লিমোজিন ট্যাক্সিকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
তার লাশ ‘দোহা হামাদ’ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কাতারে একটি ট্যাক্সি কোম্পানিতে ৪ বছর কর্মরত ছিলেন।
দূতাবাস কর্মকর্তা রবিউল জানান, নিহতের লাশ দ্রুত দেশে তাদের পরিবারের কাছে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেটকারের কাতারি মালিকের কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থাও নেয়া হচ্ছে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
