যুক্তরাষ্ট্রে বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন
একজন প্রবাসীর আয়ের উপর নানাভাবে ১৮ জন বাংলাদেশি নির্ভরশীল বলে জানিয়ে প্রবাসীদের প্রতি সরকারের আরও সহযোগিতা এবং অনুকূল মনোভাবের আবেদন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিমকোর্টের আইনজীবী মঈন চৌধুরী।
স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে ‘বিজয় দিবস’ উপলক্ষে বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আয়োজিত বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের একটি সমীক্ষার উদাহরণ টেনে তিনি বলেন, “‘একজন প্রবাসীর আয়ের উপর ১৮ জন বাংলাদেশি বিভিন্নভাবে নির্ভরশীল। সরকারের সহযোগিতা ও অনুকূল মনোভাবই প্রবাসীরা দেশের উন্নতির জন্য আরো কাজ করতে অনুপ্রাণিত হবেন।”
কুইন্স ডিস্ট্রিক্ট ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট নেতা আইনজীবী মঈন চৌধুরী বলেন, “স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের অবদান অনস্বীকার্য। তৎকালীন প্রবাসী বাঙালিদের সফল কূটনৈতিক তৎপরতার কারণে স্বল্প সময়ে বিভিন্ন দেশের সহযোগিতায় বাংলাদেশের পক্ষে জনমত গঠন ও আন্তর্জাতিক স্বীকৃতি লাভের পথ সুগম হয়।”
মুক্তিযুদ্ধের চেতনায় সকলকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান এ মার্কিন অ্যাটর্নি।
আয়োজক সংগঠনের সভাপতি রোকনুজ্জামান নয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহব্বত আলী আকন্দের পরিচালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন মধ্যে নর্থ বেঙ্গল ফাউন্ডেশন ইন্ক এর প্রেসিডেন্ট আতোয়ারুল আলম, কাজী জামান, সমাজকর্মী ও নিউইয়র্ক ইন্স্যুরেন্সের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, জেবিবিএ এবং যুক্তরাষ্ট্রস্থ সেক্টর কমান্ডার্স ফোরামের নেতা সোলায়মান আলী ও ফাহাদ সোলায়মান।
অনুষ্ঠানে আরও ছিলেন রাফেল তালুকদার, সাইফুর রহমান ভান্ডারী (রাজু), মো. হেলাল উদ্দিন, আজিজুল হক (মুন্না), শাহ্ আফজাল হোসেন, আব্দুর রউফ সরকার (রুবেল), কাজী আজাদ রহমান (সেলিম), তরিকুল হাসান মহব্বত, মো. নজরুল ইসলাম, বিলকিস বানু, শফিক দেওয়ান, শান্ত চৌধুরী, মেজর (অব:) সাজেদুল ইসলাম খান, মো. সোহোন, আব্দুল হামিদ বাদশা, আব্দুল মতিন তালুকদার, রাইসুল হক, জাহিদ হেলালী আলম, আব্দুল মান্নান, কায়সুল ইসলাম, হামিদুল হক চৌধুরী, সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শেষ অংশে সঙ্গীত অনুষ্ঠান হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
