২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেনসিলভেনিয়ায় মিলবোর্ন বরোর নির্বাচনে জয়ী চার বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যের মিলবোর্ন বরো কাউন্সিলের নির্বাচনে সহ-সভাপতিসহ সদস্য পদে জয়ী হয়েছেন চার বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 07:21 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

স্থানীয় সময় বুধবার সিটি প্রশাসনের আনুষ্ঠানিকভাবে এক সংবাদ সম্মেলন করে একদিন আগে অনুষ্ঠিত ওই ভোটের ফল জানায়।

ফিলাডেলফিয়া সিটির পাশেই অবস্থিত মিলবোর্ন বরো সিটি কাউন্সিলের ভোটে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি মো. নূরুল হাসান। তার গ্রামের বাড়ি চট্টগ্রামে। 

এছাড়া তিন নির্বাচিত কাউন্সিল সদস্যের মধ্যে ফেরদৌস ইসলাম এবং মাহবুবুল আলম এর বাড়িও চট্টগ্রাম। আরেক বাংলাদেশি মনসুর আলীর বাড়ি পাবনায়।

এই সিটির নির্বাচিত ৫ কাউন্সিলের মধ্যে ভোটের মাধ্যমে প্রেসিডেন্ট হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত জাস্টিন স্কারিয়া।

নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট নূরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্বেও আমরা এখুনি কাউন্সিলের প্রেসিডেন্ট পদে যেতে চাচ্ছি না। অভিজ্ঞতা সঞ্চয়ের পর শীর্ষপদে যাওয়াই সমীচীন বলে সকলে মনে করছি।”

“তবে এ সিটির সকল কাজকর্মে থাকবে আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা। সে আলোকে বাংলাদেশিদের কল্যাণ প্রাধান্য পাবে-এটাই স্বাভাবিক।”

মিলবোর্ন সিটির প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণা করেন স্থানীয় ম্যাজিস্টেরিয়াল ডিস্ট্রিক্ট জজ হ্যারি জে কারাপ্যালাইডস। এছাড়া ভোট প্রক্রিয়ার সমন্বয় করেন পেনসিলভেনিয়া সিটি মেয়র টম ক্রেমার।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!