ফ্রান্সে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় সোমবার বিকালে প্যারিসের গার দো নর্দের প্যারিজিয়ান ক্যাফে হলে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি উদযাপন করে সংগঠনটি।
এতে সভাপতিত্ব করেন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি শেখ নুরুল ইসলাম ও পরিচালনা করেন জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গোলাম মাহমুদ আজম
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সিলেট মহানগর সাবেক ছাত্রদল নেতা ফারুক আহমদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক নেতা আলম আহমদ, সিলেট মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার জুনেদ, সিলেট মহানগর ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো.আল আমিন, কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রুহুল আম্বিয়া, কানাইঘাট জিংগাবাড়ী ছাত্রদলের সাবেক সভাপতি শরিফ আহমেদ ও সিলেট জেলা ছাত্রদল নেতা আতিক আহমদ।
অনুষ্ঠানে আততায়ীর হাতে নিহত মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত শিমুর প্রকৃত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা রাসেল আহমদ, আবু বক্কর সিদ্দিক, ফয়ছল আহমদ, মো.আব্দুল আহাদ, জবরুল আহমদ, জয়নাল আবেদিন, মো.রকি খান, মোহাম্মদ রুমেল বখত, ফজরুল আমিন, জিল্লুর রহমান, ময়নুল হোসেন, রাসেল আহমদ, ফয়ছল আহমেদ, বদরুল আলম, আকিজ উদ্দিন, শাহ সুমন আমিন, সুবিদ আহমদ সবুজ, আইনুল হক, সালিম আহমদ, রাসেল আহমদ, মো. জাকির হোসেন, মো.জাবেদ আহমদ ও সাহেদ আহমদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
