নিউ ইয়র্কে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ ইয়র্কে সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রদল।
স্থানীয় সময় সোমবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি।
অনুষ্ঠান যৌথভাবে পরিচালনা করেন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক জাহিদ খান ও আশফাক চৌধুরী জামী। অতিথি হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র যুবদলের সেক্রেটারি আবু সাঈদ আহমেদ।
যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন বলেন, “সাজানো মামলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই জনপ্রিয় রাজনীতিক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দণ্ড প্রদান, এমনকি মৃত্যুদণ্ড প্রদানের নীল নকশার পথে সরকার হাঁটছে। কিন্তু ক্ষমতা কারও জন্যেই চিরস্থায়ী হয় না। তাই সময় হলেই এসবের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।”
এ সময় আরও উপস্থিত ছিলেন আমানত হোসেন আমান, রেজাউল আজাদ ভূইয়া, ওয়েস আহমেদ, সোয়েব আহমেদ, খলকুর রহমান, কাওছার আহমেদ, কামাল পাশা মওদুদ, শাহাদৎ হোসেন রাজু, আব্দুস সামাদ টিটু, সিদ্দিক হোসেন রুবেল, মো.ছায়েদ আলী, মো.মান্নান, ফরিদ আক্তার, মো.রাজ, সেলিমউদ্দিন, আকিকুর চৌধুরী জাবের, মো.মুন্না, শরিফ আহমেদ ও মনির ইলাহি।
আলোচনার পর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
