২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুইডেন আওয়ামী লীগের বিজয় দিবস পালন

সুইডেন আওয়ামী লীগের উদ্যোগে বিজয় দিবস পালন করেছেন দেশটিতে বসবাসরত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 07:47 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

শনিবার স্টকহোমের হালুন্দা ফলকেটহোজে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সহ প্রচার সম্পাদক আফছার আহমেদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন আহমেদ লিটন।

প্রধান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি গোলাম আম্বিয়া ঝন্টু।

বিশেষ অতিথি ছিলেন সুইডেন আওয়ামী লীগের প্রবীণ নেতা শেখ মোহাম্মদ আবু ইউসুফ মিন্নু ও হাফিজুর রহমান।

প্রধান বক্তা ছিলেন সুইডেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাসুম।

সভায় বক্তব্য দেন সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি জাকারিয়া খন্দকার, সাংগঠনিক সম্পাদক শহীদুজ্জামান শিকদার, ইফতেখার জুয়েল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবিদ খান ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জহিরুল হক চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন- সুইডেন আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলী রিয়াজ, আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন আহমেদ, রাবেয়া ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম নয়ন, সমবায় বিষয়ক সম্পাদক তারেক কামাল মোস্তাফা, সহ সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন নিপা, সুইডেন আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য হাফিজুর রহমান, আহমেদ কবির বেনা, ফকরুল হুসেইন, জামাল উদ্দিন, সিপন আহমেদ, আমিন মিয়া সেলিম, আখতার হুসেন ও প্রিন্স বাকেরসহ সুইডেন আওয়ামী লীগের মহিলা নেত্রী ও যুবলীগের নেতা-কর্মীরা।

আয়োজক সংগঠনের সহ সাংস্কৃতিক সম্পাদক বেলায়েত হোসেন নিপার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান শোনান এম হোসেন মন্টু, বেলায়েত হোসেন নিপা ও শাহ আলী রিয়াজ ।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!