২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যালিফোর্নিয়ায় বিজয় দিবসের আলোচনা

বিজয় দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 11:58 AM

Updated : 25 Jul 2022, 08:27 PM

স্থানীয় সময় শনিবার লস এঞ্জেলেস সিটিতে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্যালিফোর্নিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহআলম খান চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বিশেষ অতিথি ছিলেন ক্যালিফোর্নিযা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া আবদুর রব।

প্রধান অতিথি আমিন তার বক্তব্যে বলেন, “আগামীতে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হত্যা করে উৎসব করবে।”

তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত প্রতিটি প্রবাসীকে সামনের নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে একযোগে কাজ করার অনুরোধ করেন।

সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজান আজাদ, কমিউনিটি নেতা মমিনুল হক বাচ্চু ও ক্যালিফোর্নিয়া মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক রুবী হোসেন।

এ সমাবেশে উপস্থিত মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে কাজী নাজির আহমদ হাসিব, শহিদ আলম ও নাহিদ হাসান রুবেল বিজয়ের সঙ্গীত পরিবেশন করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!