২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে জেএসসি পাসের হার ৯৮ শতাংশ

সৌদি আরব চলতি বছর ৩টি কেন্দ্রে ৩৫৫ জন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩৪৮ জন। পাসের হার ৯৮ দশমিক ৩ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ , সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 06:32 PM

Updated : 12 Apr 2022, 01:01 AM

এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩৭ জন শিক্ষার্থী। সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে।

সৌদি আরবের মদিনা মুনাওয়ারার মদিনা-বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ১৩ জন পরীক্ষা দিয়ে সবাই পাস করেছে। তবে কেউ জিপিএ ৫ পায়নি।

এ ছাড়া সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে ২০৪ জন। পাস করেছে ২০০ জন। পাসের হার ৯৮ দশমিক শূন্য ৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ১৭ জন।

রিয়াদে অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলে পরীক্ষার্থী ছিল ১৩৮ জন, এর মধ্যে পাস করেছে ১৩৫ জন। পাসের হার ৯৭ দশমিক ৮৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ২০ জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!