২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রিটিশ রানীর সম্মাননা পেলেন আরেক বাংলাদেশি

মানসিক স্বাস্থ্য খাতে অবদান রাখার জন্য আরেকজন ব্রিটিশ বাংলাদেশি রানীর দেওয়া বিশেষ সম্মাননা পেয়েছেন।

সৈয়দ নাহাস পাশা

যুক্তরাজ্য প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2017, 01:05 PM

Updated : 19 Aug 2022, 06:17 PM

অফিসার অব দ্যা ওর্ডার অব দ্যা ব্রিটিশ এম্পায়ার (ওবিই) খেতাবপ্রাপ্ত প্রবাসী বাংলাদেশি চিকিৎসক পপি জামান সাসেক্সের লুইস শহরের বাসিন্দা।

পপি সুলতানা জামান মেন্টাল হেলথ ফাস্ট এইড ইংল্যান্ডের চিফ এক্সিকিউটিভ। লন্ডনভিত্তিক এই প্রতিষ্ঠান দেশব্যাপী মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা গড়ে তোলা ও প্রশিক্ষণ দিয়ে থাকে। গত আট বছর ধরে এ প্রতিষ্ঠানে রয়েছেন পপি জামান।

পপি সুলতানা জামান ১৯৭৭ সালে পোর্টসমাউথে জন্মগ্রহণ করেন। তিনি পোর্টসমাউথ ইউনিভার্সিটি থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে এমবিএ করেন। ১৯৯৯ সালে তিনি পোর্টসমাউথে ডিপার্টমেন্ট অব হেলথে কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার হিসেবে যোগ দেন।

২০০৩-০৪ সাল পর্যন্ত পপি পোর্টসমাউথ প্রাইমারি কেয়ার ট্রাস্টে কর্মরত ছিলেন। ২০০৭ সালে তাকে ইংল্যান্ডব্যাপী মেন্টাল হেলথ ট্রেনিং উন্নয়নের জন্য দায়িত্ব দেওয়া হয়। মেন্টাল হেলথ ফার্স্ট এইড ট্রেনিংয়ের জনপ্রিয়তার কারণে অলাভজনক এ প্রতিষ্ঠানটিকে সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে প্রতিষ্ঠা করেন পপি জামান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!